calendar_today শুক্রবার, ২৮ কার্তিক ১৪৩৩ • ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও অমলিন সত্তরের সেই প্রলয়ঙ্করী স্মৃতি ◆ প্রাথমিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি ◆ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◆ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রস্তুতি: ডিসেম্বরের মধ্যেই চালুর আশা বোয়েসেলের ◆ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◆ নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ ◆ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকের তথ্য সুরক্ষায় : আইসিটি মন্ত্রী ◆ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন জিপারের নিয়ন্ত্রণ নেই, ◆ বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা ◆ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির ◆ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন ◆ অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড়
home হোম / রাজনীতি / ধ্বংসযজ্ঞে জ‌ড়িত‌দের বিচার রাষ্ট্রদ্রোহ আইনে করার দা‌বি, রওশন এরশাদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ধ্বংসযজ্ঞে জ‌ড়িত‌দের বিচার রাষ্ট্রদ্রোহ আইনে করার দা‌বি, রওশন এরশাদ

কোটা সংস্কার আন্দোল‌নের না‌মে যারা দে‌শে ধ্বংসযজ্ঞ চা‌লি‌য়ে‌ছে, তা‌দের রাষ্ট্রদ্রোহ আইনে বিচারের মু‌খোমু‌খি ক‌রে দৃষ্টান্তমূ‌লক শা‌স্তি দেওয়ার দা‌বি জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৮ জুলাই ২০২৪ • দুপুর ০২:১৬
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭৫ বার পঠিত

২৭ জুলাই সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ভবন, মিরপুর মেট্রোরেল স্টেশন পরিদর্শন শে‌ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দা‌বি জানান রওশন এরশাদ। প‌রে তি‌নি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন সহিংসতায় আহতদের দেখতে যান। 

রওশন এরশাদ বলেছেন, সশস্ত্র সন্ত্রাসীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার নিন্দা জানানোর ভাষাও আমি হারিয়ে ফেলেছি। যারা দেশের এত বড় ক্ষতি করেছে, রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার করা হোক। কোনো দেশের নাগরিক তার দেশের সম্পদ এভাবে ক্ষতি করতে পারে না। যারা করেছে, তারা দেশের শত্রু।

তি‌নি বলেন, আমি মিডিয়ার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ছবি দেখে বিশ্বাস করতে পারিনি। তাই, আজ আমি নিজের চোখে এই ধ্বংসযজ্ঞ দেখতে এসেছি। আমার এই বয়সে দেশের এই ছবি দেখতে হবে, তা ভাবতেও পারিনি। এই ক্ষতি হয়তো পুষিয়ে উঠতে সরকারের কষ্ট হবে, কিন্তু মনের ক্ষত আমরা মুছতে পারব না। 

‘দেশের কোমলমতি ছাত্রসমাজ ন্যায়সঙ্গত কিছু দাবি জানিয়েছিলেন। আমরাও তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছিলাম। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ছাত্রদের দাবি পূরণ হয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায় সহিংসতা দেখা দেয়। তার জন্য অনেক ছাত্রের অমূল্য জীবন হারিয়ে যায়। পাশাপাশি, সাধারণ অনেক মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও প্রাণ হারিয়েছেন। অনেকে মৃত্যুর সাথে সংগ্রাম করছেন। এই ক্ষতি পূরণ হবার নয়। আমি সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’ 

নিহতদের পরিবার পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহত‌দের সুচিকিৎসা দেওয়ার দা‌বি জানিয়েছেন সা‌বেক বি‌রোধী দলীয় নেতা রওশন এরশাদ।

এ সময় জাতীয় পার্টির (রওশন) কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু ও সুনীল শুভ রায়, মহাস‌চিব কাজী মামুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

tag ট্যাগ: #111