calendar_today শুক্রবার, ২৮ কার্তিক ১৪৩৩ • ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও অমলিন সত্তরের সেই প্রলয়ঙ্করী স্মৃতি ◆ প্রাথমিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি ◆ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◆ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রস্তুতি: ডিসেম্বরের মধ্যেই চালুর আশা বোয়েসেলের ◆ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◆ নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ ◆ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকের তথ্য সুরক্ষায় : আইসিটি মন্ত্রী ◆ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন জিপারের নিয়ন্ত্রণ নেই, ◆ বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা ◆ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির ◆ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন ◆ অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড়
home হোম / অপরাধ / মাদকের টাকা না পেয়ে মায়ের কাছে বসতঘরে আগুন দিলো যুবক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

মাদকের টাকা না পেয়ে মায়ের কাছে বসতঘরে আগুন দিলো যুবক

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় মাদকাসক্ত যুবক তামিম হাওলাদারকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ২৪ মে সকালে দক্ষিণ সাতলা গ্রামে এই...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬ • দুপুর ১২:১১
history আপডেট: ৫ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৬ বার পঠিত

মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে ভাঙচুরসহ নানা তাণ্ডব চালাত। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও মাদক থেকে নিয়ন্ত্রণে রাখতে এ পর্যন্ত চারবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হলেও কোনো লাভ হয়নি। সর্বশেষ রোববার সকালে মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে সে নিজেদের বসতঘরে নিজেই আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে তামিম পুনরায় এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

এদিকে অগ্নিসংযোগের ঘটনায় সুলতানা বেগম বাদী হয়ে তার মাদকাসক্ত ভাই তামিমের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজ জানান, অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত আসামি তামিমকে গ্রেপ্তার করা হয়েছে। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, বসতঘরে আগুন দেওয়ার মামলার আসামি মাদকাসক্ত তামিম হাওলাদারকে যথাযথ আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে