calendar_today শুক্রবার, ২৮ কার্তিক ১৪৩৩ • ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও অমলিন সত্তরের সেই প্রলয়ঙ্করী স্মৃতি ◆ প্রাথমিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি ◆ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◆ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রস্তুতি: ডিসেম্বরের মধ্যেই চালুর আশা বোয়েসেলের ◆ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◆ নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ ◆ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকের তথ্য সুরক্ষায় : আইসিটি মন্ত্রী ◆ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন জিপারের নিয়ন্ত্রণ নেই, ◆ বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা ◆ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির ◆ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন ◆ অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড়
home হোম / বিনোদন / আকাঙ্ক্ষার অভিযোগ ‘আমাকে অপহরণ করা হয়েছিল’, আয়োজকদের বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

আকাঙ্ক্ষার অভিযোগ ‘আমাকে অপহরণ করা হয়েছিল’, আয়োজকদের বিরুদ্ধে

ভারতের টেলিভিশন জগতের পরিচিত মুখ আকাঙ্ক্ষা চৌধুরী। মডেলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিতি রয়েছে তার। সম্প্রতি পুণেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আয়োজকদের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ • বিকাল ০৪:৫০
history আপডেট: ২৩ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৮ বার পঠিত

শেষ পর্যন্ত পুণের পেডকর গ্রাউন্ডসে পৌঁছানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ আকাঙ্ক্ষার। তাঁর দাবি, নিজের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর দর্শকদের সামনেই গাড়ি থামিয়ে দেওয়া হয়। সঙ্গে নিজের দল না থাকায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে রাজি হননি তিনি। নিরাপত্তাহীনতার কথা জানালেও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন বলে অভিযোগ করেন এই তারকা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা বলেন, জোর করে গাড়িতে বসিয়ে আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়। দর্শকদের সামনে গাড়ি থামানো হয়। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে দল নেই, তাই আমি ভেতরে যেতে পারব না। আমি নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেরা হাসছিল, আমার কথা শুনছিল না।

 

আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, কী বোকা ব্যবস্থাপনা! এরা একেবারে চোর। সবার পারিশ্রমিক নিয়ে নিয়েছে, নিজেদের কাজে লাগিয়েছে।

 

ঘটনাটিকে অপহরণের মতো অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে আকাঙ্ক্ষা দাবি করেন, তার সঙ্গে থাকা ব্যক্তিদের চড় মারার পর গাড়িটি থামে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আকাঙ্ক্ষার ভাষায়, ‘আমাকে যেন অপহরণই করা হয়েছিল। আমি যখন ওদের চড় মারি, তখন ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব, কাউকে ছাড়ব না।

 

নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের পাশাপাশি পারিশ্রমিক পরিশোধ না করা এবং প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহারের বিষয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আকাঙ্ক্ষা। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য জানা যায়নি।