calendar_today শুক্রবার, ২৮ কার্তিক ১৪৩৩ • ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও অমলিন সত্তরের সেই প্রলয়ঙ্করী স্মৃতি ◆ প্রাথমিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি ◆ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◆ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রস্তুতি: ডিসেম্বরের মধ্যেই চালুর আশা বোয়েসেলের ◆ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ◆ নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ ◆ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকের তথ্য সুরক্ষায় : আইসিটি মন্ত্রী ◆ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন জিপারের নিয়ন্ত্রণ নেই, ◆ বায়তুল মোকাররমে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারিরা ◆ পাসপোর্টের আবেদন করেননি শেখ হাসিনা, পরামর্শ চেয়েছে ব্রিটিশ ল ফার্ম: শিশির মনির ◆ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরির চাকার আগুন ◆ অনুমোদনহীন সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি বৈধ করার তোড়জোড়
home হোম / সারা বাংলা / লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ ও ২ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বেরিলাবাড়ী গ্রামে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬ • সন্ধ্যা ০৭:৪৮
history আপডেট: ১০ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর বয়স যথাক্রমে তিন ও দুই বছর।

নিহত শিশুরা হলো বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে মোছা. শিউলী খাতুন (৩) এবং আনারুল ইসলামের মেয়ে মোছা. আফিয়া খাতুন (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

পরে দ্রুত দুই শিশুকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।