calendar_today রবিবার, ৩০ কার্তিক ১৪৩৩ • ১৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বৃষ্টির পূর্বাভাস ◆ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবে সুইজারল্যান্ড ◆ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণের বোঝা নয়, সহজলভ্য অর্থায়ন প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◆ নেট মিটারিংয়ে ডাক বিভাগের ১৪ কেন্দ্রে বিদ্যুৎ বিল কমেছে ৬২ শতাংশ ◆ গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ: ১৬ নভেম্বর বসছে মজুরি বোর্ড ◆ রোমাঞ্চকর ফাইনালে জমজমাট সমাপ্তি: এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউল্যাব ◆ পেশাজীবী সংগঠনগুলোতে দলীয়করণ বন্ধের আহ্বান রাষ্ট্রপতির ◆ সন্ত্রাস ও বোমা হামলা করে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী ◆ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল ◆ হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইইউর ওপর সৌদি চাপ ◆ শুধু সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া যাবে? ◆ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণের বদলে অনুদানের জোর দাবি প্রধানমন্ত্রীর: রিজভী
home হোম / জাতীয় / গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ: ১৬ নভেম্বর বসছে মজুরি বোর্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ: ১৬ নভেম্বর বসছে মজুরি বোর্ড

শ্রম ভবনে অনুষ্ঠিতব্য এ সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব দাখিল এবং সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ • দুপুর ১২:০৩
history আপডেট: ১৮ ঘণ্টা আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকার বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এ ছাড়া সভায় শিল্প খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হবে।