calendar_today বৃহস্পতিবার, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মৃত্যুর পর সব সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণে দান করবেন রজনীকান্ত ◆ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ এমপি ইশরাক ◆ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◆ মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◆ রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ১ ◆ চার দাতব্য সংস্থায় প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট ◆ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ ইতিহাস গড়ল বাংলাদেশ: জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ ◆ রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ ◆ পঞ্চম বিয়ে নিয়ে কী বললেন পপ তারকা জেনিফার লোপেজ ◆ কোস্টারিকায় সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা ◆ ইসলামী ব্যাংককে ১৭ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
home হোম / জাতীয় / মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে কাফরুলের কারখানা এলাকায় উত্তেজনা; পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ • সকাল ১০:৫৬
history আপডেট: ১৪ ঘণ্টা আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার ১০০ জন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

সূত্র আরও জানায়, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম ও মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।