জিএম কাদেরের গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান

Total Views : 132
Zoom In Zoom Out Read Later Print

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওই অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনে ১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আরো দুজন প্রার্থী পেন্ডিং আছে। সেক্ষেত্রে ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির।

সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তীতে আরো ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।

নির্বাচনের লেভেলে প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।

তিনি বলেন, স্বৈরাচার রোধের নামে যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি, তার হাত-পা বেঁধে দেওয়া হয়েছে।

 

দেশ চালানোর ব্যক্তিক্ষমতা দিতে হবে, ক্ষমতা না দিলে কোনো দিন দায়িত্ব পালন করতে পারবেন না।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।

See More

Latest Photos