calendar_today সোমবার, ১৭ কার্তিক ১৪৩৩ • ২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মানুষের মূল্যায়ন হওয়া উচিত চরিত্র দিয়েই : প্রভা ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ◆ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশ বক্সে আগুন ◆ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের সমালোচনায় এনসিপি
home হোম / খেলাধুলা / ৪৩ রান ১ ওভারে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

৪৩ রান ১ ওভারে !

ছোটবেলার কাল্পনিক সেই হিসেব নয়। সত্যিই ঘটেছে এমন। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে এক ওভারে ৪৩ রান দিয়েছেন ঋষি ভারমান্নি নামের এক পেসার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অবশ্য তিনি একা নন, গতবছর এই রেকর্ড দেখা গিয়েছিল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৫:৪২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮০ বার পঠিত

ভারমান্নি খেলছেন অরল্যান্ডো গ্যালাক্সির হয়ে। গত শনিবার তার দল খেলছিল আটলান্টা ফায়ারের বিপক্ষে। সেই ম্যাচেই অদ্ভুত এই কীর্তির দেখা পান ভারমান্নি। আটলান্টার ইনিংসের পঞ্চম ওভারে বল নেন তিনি। প্রথম চার ওভারে আটলান্টা আনে ৩০ রান। পরের ওভারে তারা নেয় ৪৩। স্কোরবোর্ডে চলে পাঁচ ওভারে তুলে নেয় ৭৩ রান। ওই ওভারে ভারমান্নিকে বেধড়ক পেটায় আটলান্টার ব্যাটাররা। 

সব মিলিয়ে ভারমান্নি ১ ওভার শেষ করতে বল ডেলিভারি করেন ১৩ বার। ৫টি করেন নো বল, ২ ওয়াইড আর ৪টি ছক্কা ও ২টি চারসহ মোট ৪৩ রান। এমন ওভারের পর অধিনায়ক তার হাতে আর বল তুলে দেওয়ার সাহস করেননি। আটলান্টা ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রান তোলার পর অরল্যান্ডো ১৪২ রানে অলআউট হয়।

এমন অদ্ভুত ঘটনা ২০২৪ সালেও ঘটেছিল। সেবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্স এবং লিস্টাশায়ারের ম্যাচে এক ওভারেই ৪৩ রান দেন সাসেক্সের বোলার অলি রবিনসন। 

tag ট্যাগ: #৪৩ রান