calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ • দুপুর ১২:১৪
history আপডেট: ৯ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিযোগিতায় নামে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া, মাহবুবুর রহমান এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.)। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত ছিলেন। 

​দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ম্যাচের মাধ্যমে মূলত শুরু হলো শিরোপা জয়ের মূল লড়াই। আয়োজকদের আশা, টুর্নামেন্ট জুড়ে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দর্শকদের জন্য বাড়তি রোমাঞ্চ ও আকর্ষণ তৈরি করবে।

​এবিজি স্পোর্টস সিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য—বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করা, প্রতিযোগিতামূলক ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন জোরদার করা। একই সঙ্গে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

​দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতি বাড়াতে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর এই আসর এক অনন্য মাত্রা যোগ করেছে।

tag ট্যাগ: #Game