calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদপত্রের মৌলিক অধিকারের পরিপন্থী...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬ • দুপুর ০২:০৫
history আপডেট: ২ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত

রোববার (১ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এনইসির সভাপতি শফিক রেহমান ও কোষাধ্যক্ষ শফিকুল আলম এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেন রাশেদ খান। এ সময় পত্রিকাটি ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়েও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন তিনি। পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ ঘটনা ঘটে।

এনইসির নেতারা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো দায়িত্বশীল পদে থেকে সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা অনভিপ্রেত। এ ধরনের আচরণ সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কারও আপত্তি বা সংক্ষুব্ধতা থাকলে প্রতিবাদলিপি পাঠানো, প্রেস কাউন্সিলে অভিযোগ করা কিংবা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এসব আইনসম্মত পথ অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকা ছেঁড়ার ভিডিও প্রকাশের মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এনইসি নেতারা।

এ ছাড়া সম্প্রতি ‘আমার দেশ’-এর একটি পুরোনো প্রতিবেদনকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার দাবি জানানোর বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়। এনইসি নেতাদের মতে, এ ধরনের বক্তব্য সম্পাদককে চাপে ফেলার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন পরিবেশের জন্য উদ্বেগ তৈরি করে।

বিবৃতিতে নেতারা অতীতেও সংবাদপত্র ছিঁড়ে ফেলা, পুড়িয়ে দেওয়া এবং পত্রিকা কার্যালয়ে হামলার মতো ঘটনার কথা স্মরণ করেন। তাদের মতে, সংবাদমাধ্যমের প্রতি এ ধরনের আচরণ আবারও ফিরে আসা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

এনইসি নেতারা সংবাদপত্রের ওপর আক্রমণ, সম্পাদকদের হুমকি এবং বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় দায়িত্বশীল ব্যক্তিদের সংযত আচরণের ওপর গুরুত্বারোপ করেন।