calendar_today বৃহস্পতিবার, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ • ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
যুদ্ধ চললে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরও বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী ◆ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী ◆ তুরাগ থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◆ উসকানিতে পা না দিয়ে কর্মস্থল ও গার্মেন্ট শিল্প রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন, একাধিক বাসভবনে পুলিশের অভিযান ◆ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ মৃত্যুর পর সব সম্পত্তি সাধারণ মানুষের কল্যাণে দান করবেন রজনীকান্ত ◆ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ এমপি ইশরাক ◆ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◆ মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◆ রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ১ ◆ চার দাতব্য সংস্থায় প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট
home হোম / সারা বাংলা / চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন, একাধিক বাসভবনে পুলিশের অভিযান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন, একাধিক বাসভবনে পুলিশের অভিযান

বুধবার রাতে পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানা গেছে; একই রাতে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে পুলিশি অভিযান ও নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি শোডাউনের ঘটনা ঘটে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ • সকাল ০৯:৫৬
history আপডেট: ২ ঘণ্টা আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই বাড়িতে কেয়ারটেকার ছাড়া কেউ থাকেন না।

কারা কীভাবে আগুন দিল, সে বিষয়ে জানার জন্য পাঁচলাইশ থানার ওসিকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। রাতের আঁধারে আগুন দেওয়ায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্যও পাওয়া যায়নি। তবে বাউন্ডারি ঘেরা ওই বাড়ির অভ্যন্তরে আগুন জ্বলতে দেখা যায় এবং আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। একই রাতে আন্দরকিল্লায় অবস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসভবনে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। নওফেলের বাসায় ৫ আগস্টের পর একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও পুলিশি অভিযানের ঘটনা ঘটে। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এই অভিযান প্রথম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন, যদিও তাঁর অনুসারীরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে বুধবার রাতে নগরীর নিউ মার্কেট মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১ নম্বর গেটের সামনেও নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত সাত নেতাকর্মী আহত হন।

বুধবার সন্ধ্যায় আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড়, টেরিবাজারসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপি পাল্টাপাল্টি শোডাউন করে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।