মাদকের টাকা না পেয়ে মায়ের কাছে বসতঘরে আগুন দিলো যুবক

Total Views : 5
Zoom In Zoom Out Read Later Print

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় মাদকাসক্ত যুবক তামিম হাওলাদারকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ২৪ মে সকালে দক্ষিণ সাতলা গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযুক্ত তামিম ওই গ্রামের বাসিন্দা। আগুনে তাদের সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে এবং এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারের দুই বোন ও দুই ভাইকে নিয়ে তাদের দিন কাটছিল অনিশ্চয়তার মধ্যে। তামিমের বড় ভাই নাঈম হাওলাদার প্রবাসে থাকায় বাড়িতে কেবল তামিম ও তার মা বসবাস করতেন। তবে পরিবারের কোনো অভিভাবক না থাকায় তামিম একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে।

মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে ভাঙচুরসহ নানা তাণ্ডব চালাত। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও মাদক থেকে নিয়ন্ত্রণে রাখতে এ পর্যন্ত চারবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হলেও কোনো লাভ হয়নি। সর্বশেষ রোববার সকালে মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে সে নিজেদের বসতঘরে নিজেই আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে তামিম পুনরায় এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

এদিকে অগ্নিসংযোগের ঘটনায় সুলতানা বেগম বাদী হয়ে তার মাদকাসক্ত ভাই তামিমের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজ জানান, অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত আসামি তামিমকে গ্রেপ্তার করা হয়েছে। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, বসতঘরে আগুন দেওয়ার মামলার আসামি মাদকাসক্ত তামিম হাওলাদারকে যথাযথ আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে

See More

Latest Photos