calendar_today শনিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ • ২১ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু ◆ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◆ নারীদের ক্যান্সার প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের ◆ দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি ◆ গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত ◆ বরগুনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ◆ সিলেটে গানপাউডার দিয়ে চারটি বাসে দুর্বৃত্তদের আগুন ◆ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ঘিরে নজর, গাজা মামলায় প্রভাব পড়ার ইঙ্গিত ◆ অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’ ◆ যুদ্ধ চললে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরও বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী ◆ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী ◆ তুরাগ থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
home হোম / বিনোদন / অভিনেত্রী যে প্রতিক্রিয়া জানালেন হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

অভিনেত্রী যে প্রতিক্রিয়া জানালেন হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী,

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নতুন বছরের শুরু হতেই দেশটির বিনোদন জগৎ ললিউডে জোর গুঞ্জন ছড়ায়- গায়ক আসিম আজহারের সঙ্গে তার পুরোনো প্রেম নতুন করে জোড়া লাগতে পারে, যা গড়াতে পারে বিয়ে পর্যন্ত। তবে জ্যোতিষীরা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:৫৯
history আপডেট: ১০ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৫৬ বার পঠিত

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে জ্যোতিষীরা বলেন, ‘বর্তমানে কোনো সম্পর্কে না থাকা সত্ত্বেও হানিয়ার ২০২৬ সালেই ডিভোর্স হবে’।  জ্যোতিষীদের এমন ভবিষ্যদ্বাণীর প্রতিক্রিয়া জানিয়েছেন ‘মেরি জিন্দেগি’ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করে হানিয়া লিখেছেন, ‘আজব! আগে তো আমাকে বিয়ে করতে দিন’। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা হানিয়া ও হৃদয়ছোঁয়া গায়ক-অভিনেতা আসিম আজহারের বিয়ে নিয়ে নানা জল্পনা করছেন, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি।

২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। তবে ২০২০ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। এরই মধ্যে আসিম আজহারের বাগদান ভেঙে যাওয়ার খবর সামনে এলে, হানিয়া ও আসিমের ফের কাছাকাছি আসার গুঞ্জন আরও জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি—সব মিলিয়ে ভক্তদের মধ্যে তাদের ঘনিষ্ঠতার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সে কারণেই অনেকের ধারণা, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি।


এদিকে আজহারের একক অ্যালবাম মুক্তির পর আবারও এ আলোচনা তুঙ্গে ওঠে, কারণ একটি গানে ‘হানিয়াআআ’ শব্দটি নেটিজেনদের দৃষ্টি কাড়ে। এতে করে দুজনের একের পর এক দেখা হওয়ার পর ভবিষ্যতে কী হতে পারে—তা নিয়ে ভক্তরা আরও কৌতূহলী হয়ে পড়েছেন। 

হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন অঙ্গন উত্তাল, তখন এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, এই মুহূর্তে হানিয়ার ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। তার মতে, ২০২৬ সালে বিয়ে করলে বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা হানিয়ার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  

tag ট্যাগ: #অভিনেত্রী