নুরকে চ্যালেঞ্জ জানালেন, প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন

Total Views : 72
Zoom In Zoom Out Read Later Print

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেননি। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও তিনি প্রার্থিতা প্রত্যাহার না করার বিষয়ে অনড় ছিলেন। ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসান মামুন। এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নির্বাচনি এলাকায় জনপ্রিয় হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় বিপাকে পড়তে পারেন নুর। তিনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বলে অনুমান স্থানীয়দের।

২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নুর পরিচিত অর্জন করলেও হাসান মামুন দীর্ঘদিন ধরে পটুয়াখালী-৩ আসনের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এছাড়াও নুরকে জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার মূলধরার সিংহভাগ বিএনপির নেতাকর্মী হাসান মামুনের হয়ে কাজ করছেন। দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির পরও তারা হাসান মামুনের পক্ষে কাজ করতে অনড় রয়েছেন। 

তবে ইতোমধ্যে নুর দশমিনায় গত বৃহস্পতিবার তার বক্তব্যে বলেছেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ মনে করেন না। 

এ বিষয়ে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি। এলাকার সাধারণ মানুষের চাপের কারণে নির্বাচন থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। ভোটগ্রহণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমার বিশ্বাস, জালিম ও জুলুমকারীদের ত্যাগ করে নিরাপদ দশমিনা-গলাচিপা গড়তে মানুষ আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করবেন।

এর আগে ১৭ জানুয়ারি নুরকে অসহযোগিতার কারণে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা  উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

See More

Latest Photos