ট্রাম্পের সাথে ফোনে কথা বললেন জিনপিং পুতিনের সাথে আলোচনার পরেই

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষ করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (৪ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের মধ্যে গত নভেম্বরের পর এটিই প্রথম আলাপচারিতা। উল্লেখ্য, গত নভেম্বর মাসে চীন ও জাপানের মধ্যকার সম্পর্কের অবনতির সময় তারা সর্বশেষ কথা বলেছিলেন।

এমন এক সময়ে এই কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ (New START) চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ২০১০ সালে স্বাক্ষরিত এই গুরুত্বপূর্ণ চুক্তির মেয়াদ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ হওয়ার কথা রয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিনের সাথে আলোচনার পরপরই ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের এই যোগাযোগ বিশ্ব রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে পারমাণবিক চুক্তির সমাপ্তি এবং বৈশ্বিক নিরাপত্তার প্রশ্নে চীন নিজেদের একটি মধ্যস্থতাকারী বা প্রভাব বিস্তারকারী শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

 

তবে এই দুই নেতার ফোনালাপে সুনির্দিষ্টভাবে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

See More

Latest Photos