যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর প্রায় দেড়টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। তবে, ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে যখন মার এ লাগোর একটি ফটকে থামানো হয় তখন তার হাতে একটি শটগান ও জ্বালানির ক্যান ছিল।
একজনকে গুলি করে হত্যা ট্রাম্পের বাসভবনের সীমানায় প্রবেশ করায়
এফবিআই এ ঘটনা তদন্তে সহায়তা করছে এবং প্রমাণ সংগ্রহ করছে