অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ দায়িত্বশীল পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের আর্থিক তদন্ত হওয়া উচিত বলে মনে করেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বলেছেন, কিছু মানুষকে দায়মুক্তি দেওয়ার জন্য হলেও আর্থিক তদন্ত প্রয়োজন।
রাশেদ খান উপদেষ্টাদের আর্থিক তদন্ত চান
হস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।
রাশেদ খান বলেন, ‘গত সরকারের উপদেষ্টাসহ দায়িত্বশীল পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের আর্থিক তদন্ত হওয়া উচিত। সরকারে পক্ষ থেকে প্রতি মাসে মন্ত্রণালয়ভিত্তিক আর্থিক হিসাব পেশ করার কথা থাকলেও কোন মাসেই তা করা হয়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই ধারাবাহিকতা সৃষ্টি করতে পারলে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভবপর হতো।’
কয়েকজন উপদেষ্টার দুর্নীতির কথা উল্লেখ করে রাশেদ খান বলেছেন, ‘বেশকিছু উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সরকারে থাকাকালীন সময়েই দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এগুলোর সঠিক তদন্ত না হলে ঐসব ব্যক্তিদের উপর মানুষের সন্দেহ থেকেই যাবে।’
রাশেদ খান মনে করেন এই তদন্তের বিষয়টি উপদেষ্টাদের পক্ষ থেকেও আসা উচিত ছিল। তিনি লেখেন, ‘অন্তত কিছু মানুষকে দায়মুক্তি দেওয়ার জন্য হলেও আর্থিক তদন্ত প্রয়োজন। বরং উপদেষ্টাদের পক্ষ থেকেও এমন তদন্তদের দাবি জানানো উচিত। কারণ গড়পড়তা অভিযোগ তাদেরও সামাজিক সম্মান নষ্ট করছে।