দ্বিতীয় বিয়ে জায়েজ বিচ্ছেদের কতদিন পর ?

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

বিয়ে হল এমন একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি; যার মাধ্যমে নারী-পুরষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।

বিবাহ বৈশ্বিক সার্বজনীন সংস্কৃতি, যার মাধ্যমে দম্পতির মাঝে সমাজ-স্বীকৃত বা আইনগত দায়িত্ববোধ তৈরি করে, এবং বৈধভাবে স্বেচ্ছায় সন্তানসন্তানাদির জন্ম দিতে পারে। বিবাহের মাধ্যমে বংশবিস্তার ও উত্তরাধিকারের সুযোগ সৃষ্টি হয়।

প্রশ্ন হলো-একই মজলিসে আগের স্বামীকে তালাক দিয়ে অন্য স্বামীকে গ্রহণ করা যাবে কী না?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদউল্লাহ বলেছেন, এমন বিয়ে জায়েজ নয়, এটা বিশুদ্ধ নয়। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর ইদ্দত পালন করতে হবে। তিনমাস ইদ্দত পালনের আগে কোনো নারীর দ্বিতীয় বিয়ে বৈধ নয়। 

ডিভোর্সের কত দিন পর বিয়ে করা যায়

আইনগত সব প্রক্রিয়া মেনে একতরফা অথবা দুই পক্ষের সম্মতিতে ডিভোর্স সম্পন্ন হওয়ার পর যেকোনো দিন পুনরায় বিয়ে করা যায়। তবে নারীদের ক্ষেত্রে খুলা তালাক সম্পন্ন হলেও পুনরায় বিয়ে করার আগে তিন মাস অপেক্ষা করতে হবে।

ডিভোর্স কার্যকর হওয়ার পর আগের স্বামীর সঙ্গে পুনরায় সংসার

তালাক কার্যকরের পর যদি তালাক দেওয়া স্ত্রীকে আবার গ্রহণ করতে চান, তবে আগের মতো নিয়ম মেনে পুনরায় বিয়ে করতে হবে। তবে তালাক দেওয়ার পর যে ৯০ দিন সময় হাতে থাকে, ওই দিনের মধ্যে যদি তালাক দেওয়া স্বামী বা স্ত্রীকে গ্রহণ করতে চান, তাহলে তালাক প্রত্যাহার করে নিলেই হবে।

এ ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আগের মতো সংসার করতে পারবেন। কারণ, তালাক সম্পূর্ণ কার্যকর না হওয়া পর্যন্ত দুই পক্ষ আইনসম্মতভাবে স্বামী-স্ত্রী হিসেবেই থেকে যান। (শফিকুল ইসলাম এবং অন্যান্য বনাম রাষ্ট্র, ৪৬ ডিএলআর, পৃষ্ঠা ৭০০)। তাই এই ৯০ দিন পর্যন্ত স্বামী তাঁর স্ত্রীকে ভরণপোষণও দিতে বাধ্য।

See More

Latest Photos