যুদ্ধবিরতি শেষ হতে পারে বুধবারের মধ্যে চুক্তি না হলে —ট্রাম্প

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

মামার্কিন প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, তিনি যুদ্ধবিরতি বাড়াবেন কি না তা অনিশ্চিত, তবে ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি অনুকূলে না এলে আবারও সামরিক হামলা শুরু হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ সফলভাবে চলছে। ট্রাম্প আরো বলেন, ইরানের সঙ্গে কিছু বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। তার ভাষায়, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো সমঝোতা না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি শেষ করা হতে পারে।

এদিকে তিনি জানিয়েছেন, শনিবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবেন, যেখানে সরাসরি ইরান প্রসঙ্গ না থাকলেও এ বিষয়ে প্রশ্ন উঠতে পারে।



বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়াতে পারে এবং কূটনৈতিক সমাধানকে জটিল করে তুলতে পারে।

সূত্র : জে এন।

See More

Latest Photos