সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার’ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন স্মরণ করিয়ে দেন। তখন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ছোটদের ‘না’ বলতে নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা হয়।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। অবশ্য ‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার’ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি গাড়ির বিষয়ে আলাপ–আলোচনা করে একটা বিহিত-ব্যবস্থা করার জন্য সরকারপ্রধানের প্রতি অনুরোধও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই,সংসদে গাড়ি চাইলেন হাসনাত