পাকিস্তানের বিপক্ষে তৃতীয়বারের মতো ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Total Views : 6
Zoom In Zoom Out Read Later Print

দেশের মাটিতে প্রথম ও সব মিলিয়ে টানা তৃতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার ১০৪ রানের জয় পায় টাইগাররা।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘‘মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে এই জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক। বিশেষ করে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের এই গৌরবময় অর্জন খেলোয়াড়দের অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমের ফসল। নাহিদ রানা’র ৫ উইকেটসহ বোলারদের ম্যাজিকাল পারফরম্যান্স এবং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের গর্বিত করেছে।”

বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেটের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফকে এই ঐতিহাসিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।

See More

Latest Photos