যুক্তরাষ্ট্রের একক ‘মুরুব্বিয়ানার যুদ্ধের মধ্য দিয়ে’ পতন ঘটেছে : ইরান

Total Views : 17
Zoom In Zoom Out Read Later Print

ক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধ বৈশ্বিক ভূ-রাজনীতির ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘রমজান যুদ্ধের’ বিরুদ্ধে ইরানের বীরত্বপূর্ণ প্রতিরোধ বিশ্বমঞ্চে আমেরিকার একক মুরুব্বিয়ানার পতন ঘটিয়েছে।

১৭ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মুখপাত্র বিবৃতিতে বলেন, আমাদের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধে আমেরিকার বিশ্বব্যাপী একাধিপত্য ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের মুখে চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক জবাব দিতে ইরানের বীর জনগণ ও সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

রেজা তালাই-নিক আরও বলেন, মার্কিন একমুখী নীতি এখন শেষ সময়ে এসে পৌঁছেছে। এই যুদ্ধে ইরানি জাতির সাহসী প্রতিরোধের ওপর ভিত্তি করে গোটা বিশ্ব এখন ‘বহুমুখী বিশ্ব ব্যবস্থার’ দিকে ধাবিত হচ্ছে, যা খুব শিগগিরই মার্কিন একাধিপত্যের জায়গা দখল করবে।

এর আগে তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের মাটিতে সামরিক হামলার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থনের মাধ্যমে দেশের অভ্যন্তরে নজিরবিহীন নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়া। তবে তাদের সেই অশুভ পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার পেছনে ইরানের প্রতিবেশী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে।

See More

Latest Photos