ঈদুল আজহা উদযাপন হাজীগঞ্জের কয়েকটি গ্রামে

Total Views : 26
Zoom In Zoom Out Read Later Print

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীরজাদা মুফতি আরিফ চৌধুরী।

মুসল্লী  মশিউর রহমান  মুশু জানান, সকালে ঈদের নামাজ পড়ে এখন কুরবানি করছি। প্রতিবছর আমাদের এলাকায় এখানে ঈদ হয়।  

দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয় সাদ্রা দরবার শরিফ মাঠে। এতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী আল-মাদানি। এছাড়া বলাখাল, সমেশপুর, অলিপুরসহ কয়েকটি গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ঈদ ও কুরবানি অনুষ্ঠিত হবে।

মাওলানা জাকারিয়া চৌধুরী আল-মাদানি জানান, দেশের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে তারা ঈদ উদযাপন করেন। যারা আজ রোজা রেখেছেন, তা ভুল বোঝাবুঝি বলে তিনি মন্তব্য করেন।  তার ভাষায়, আজ কোথাও হজ হচ্ছে না, আরাফার রোজা গতকাল ছিল।

তিনি আরও জানান, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা ইসহাক চৌধুরী (রহ.) আগাম ঈদসহ এই ধর্মীয় রীতি চালু করেন।  তার মৃত্যুর পর থেকে সন্তান ও অনুসারীরা এ প্রথা অনুসরণ করে আসছেন।

See More

Latest Photos