সত্যিই আগ্রহী ইরান চুক্তি করতে: ট্রাম্প

Total Views : 20
Zoom In Zoom Out Read Later Print

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে ‘সত্যিই আগ্রহী’। দুই দেশ যখন পালটাপালটি সামরিক হামলা ও যুদ্ধবিরতি নিয়ে টানটান আলোচনার মধ্যে রয়েছে, তখনই তিনি এ মন্তব্য করলেন। খবর সামা টিভির। স্থানীয় সময় রোববার (৩১ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সেই চুক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ইতিবাচক হবে। তিনি লেখেন, ‘ইরান সত্যিই একটি চুক্তি করতে চায়, এবং সেটি যুক্তরাষ্ট্র ও আমাদের সহযোগীদের জন্য ভালো হবে।’ তিন মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে এবং বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।

ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা সপ্তাহান্তে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান সংঘাতের অবসান নিয়ে আলোচনা চলার মধ্যেই এটি ছিল সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা।

এর আগে, গত শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তি নিয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

সোমবারের মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক হামলা ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সত্ত্বেও ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন।

See More

Latest Photos