তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।
আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আইসিটি বিভাগের
আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এসময় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।