আবারো বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Total Views : 10
Zoom In Zoom Out Read Later Print

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন শেষে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। ‎অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অফ পেমেন্ট এবং বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২.৯০ বিলিয়ন মার্কিন ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৭৫৬ কোটি মার্কিন ডলার, আর বিপিএম৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩ হাজার ২৯০ কোটি মার্কিন ডলার।

‎বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত মোট রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৭৫৬ কোটি মার্কিন ডলার, আর বিপিএম৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩ হাজার ২৯০ কোটি মার্কিন ডলার।

‎আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রকাশিত বিপিএম৬ রিজার্ভে এমন সম্পদই অন্তর্ভুক্ত করা হয়, যা প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য। অন্যদিকে, গ্রস রিজার্ভের হিসাবে অন্যান্য কিছু বৈদেশিক মুদ্রা-সম্পদও অন্তর্ভুক্ত থাকে। ফলে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা কম দেখা যায়।

See More

Latest Photos