নাহিদ ইসলামের জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত চালুর দাবি

Total Views : 17
Zoom In Zoom Out Read Later Print

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে এগোচ্ছে। তিনি এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে থাকা মামলার বিচার কার্যকর করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা না করায় দ্রুত কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি।

এ সময় ১৪-দলীয় জোটের নেতা হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে ইনুর বিরুদ্ধে আরও কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয় এবং আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেন।

See More

Latest Photos