পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই প্রশিক্ষণ ও প্রযুক্তিতে : প্রধানমন্ত্রী

Total Views : 15
Zoom In Zoom Out Read Later Print

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশেপ্রেমে বলিয়ান হয়ে দায়িত্ব পালন করছেন পিজিআর সদস্যরা। তবে একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থকার সুযোগ নেই। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আর্থসামাজিক ও সাইবারসহ বহু চ্যালেঞ্জ মোকাবিলায় সব বাহিনীর প্রস্তুতি থাকা জরুরি। সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীর আধুনিকীকরণে কাজ করছে সরকার। সব বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের চেইন অব কমান্ড অবশ্যই মানতে হবে।

See More

Latest Photos