দুপক্ষের গোলাগুলি খাগড়াছড়িতে , নিহত ৩

Total Views : 17
Zoom In Zoom Out Read Later Print

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ। ওসি জানান, দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

তবে এ ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

See More

Latest Photos