ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত: সভাপতি শিপন, সম্পাদক মিজান

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

আজ ১ আগষ্ট ২০২৬ তারিখ শনিবার, বিকাল ৩টায় ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সাধারণ সভা দৈনিক যায়যায়দিন পত্রিকা কার্যালয়, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন। সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অ্যালামনাইগণ তাদের মতামত ব্যাক্ত করেন। দ্বি-বার্ষিক সাধারণ সভায় ড. আতিকুল ইসলাম পাঠানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্য হলেন প্রফেসর নাজমুল হক, এডভোকেট শামীমা আক্তার বানু, মুশতারি সুলতানা মিতা ও এডভোকেট আসাদুজ্জামান আনসারী।নির্বাচন কমিশনারগণ এসোসিয়েশন এর পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য  পাচ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করেন। যার সদস্যরা হচ্ছেন এডভোকেট জাকারিয়া হায়দার, এডভোকেট সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান এনায়েত, হারুন আর রশিদ ও নুরুল হুদা। সাবজেক্ট কমিটি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সভায় উপস্থাপন করলে উপস্থিত  অ্যালামনাইগণ কন্ঠভোটে মির্জা ওয়ালিদ হোসেন শিপনকে সভাপতি ও এস এম মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করেন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

See More

Latest Photos