বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’

Total Views : 6
Zoom In Zoom Out Read Later Print

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে থাই নৃত্য ও ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট পরিবেশনা

অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ক্যাফে আমাজন। ​বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটিতে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জোড়া ভেন্যুতে গ্র্যান্ড লঞ্চ করবে ক্যাফে আমাজন।  


​থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড 'ক্যাফে আমাজন' (Cafe Amazon) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে 


আগামীকাল ৬ই আগস্ট, ২০২৬ ঢাকার দুটি পৃথক ও বর্ণাঢ্য ভেন্যুতে দিনব্যাপী থাকবে উদ্বোধনী আয়োজনের নানা পরিকল্পনার নজরকাড়া বাস্তবায়ন। 


​উদ্বোধনী দিনের প্রথম পর্ব সকাল ১১:২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের 'ফ্ল্যাগশিপ স্টোর'-এ অনুষ্ঠিত হবে। 


এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাস প্রতিনিধি, PTT সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ। 


দুপুর ১২:৩০ মিনিটে যৌথভাবে ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।


​একই দিন উদ্বোধনীর দ্বিতীয় পর্ব  'বসুন্ধরা সিটি শপিং মল'-এ বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে।


সর্বসাধারণ ও কফি প্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।


​সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি (Highlights of the Event):

​ভেন্যু ১: ফ্ল্যাগশিপ স্টোর, বসুন্ধরা আ/এ

​১১:২০ AM: ভিআইপি, সরকারি কর্মকর্তা, দূতাবাস প্রতিনিধি ও মিডিয়া রেজিস্ট্রেশন।

​১২:০০ PM – ১২:২০ PM: সঞ্চালকের স্বাগত বক্তব্য, অতিথি ও বসুন্ধরা গ্রুপ (BG) ম্যানেজমেন্টের বক্তব্য।

​১২:৩০ PM: ফিতা কাটা অনুষ্ঠান (অফিসিয়াল স্টোর উদ্বোধন)।

​১২:৪০ PM – ১২:৪৫ PM: অফিসিয়াল গ্রুপ ফটো সেশন ও কফি অভিজ্ঞতা অর্জন।


​ভেন্যু ২: বসুন্ধরা সিটি শপিং মল

​০৩:০০ PM: সঞ্চালকের সূচনা বক্তব্য ও BCDL DMD সাহেবের স্বাগত বক্তব্য।

​০৩:২৬ PM – ০৩:৫০ PM: ঐতিহ্যবাহী থাই নৃত্য ও বিশেষ ‘মুয়ে থাই’ (Muay Thai) মার্শাল আর্ট পরিবেশনা।

​০৪:০১ PM: কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ ও OVC প্রদর্শনী।

​০৪:৪৬ PM: তোয়া (TOYA) ও ইগল ড্যান্স ট্রুপের আকর্ষণীয় ফ্ল্যাশ মব।

​০৫:৩১ PM: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার (Xefer)-এর একক পরিবেশনা।

​০৬:৪১ PM: ব্র্যান্ড মাসকট 'জোনজোন' (ZonZon)-এর বিশেষ ট্রুপিং।

​০৭:১৬ PM: সমাপনী কনসার্ট ও ধন্যবাদ জ্ঞাপন।


​ক্যাফে আমাজন সম্পর্কে:

​২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা 'ক্যাফে আমাজন' বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল কফি চেইন। সতেজ কফির স্বাদ ও প্রাকৃতিকভাবে সজ্জিত আউটলেটের জন্য পরিচিত এই ব্র্যান্ডটি বিশ্বজুড়ে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে আসছে। বসুন্ধরা গ্রুপের মাধ্যমে বাংলাদেশে বিশ্বমানের এই কফি অভিজ্ঞতা নিয়ে এসেছে ব্র্যান্ডটি।


​মিডিয়া যোগাযোগের বিবরণ (Media Contact):

প্রেস ও পিআর বিভাগ, ক্যাফে আমাজন বাংলাদেশ।

বসুন্ধরা গ্রুপ কর্পোরেট অফিস, বসুন্ধরা আ/এ, ঢাকা।

ইমেইল: media@cafeamazon.bd | ফোন: +880 1712-832044 এবং +880 1938-873428

ওয়েবসাইট: www.cafeamazon.com.bd

See More

Latest Photos