আজ ৮ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে মিরপুর সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপ উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন স্যারকে সংবর্ধনা দেওয়া হয়।
ইবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যসহ গুণীজনদের সংবর্ধনা
এছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিদ হাসান পিকুল, অধ্যক্ষ আখতারুজ্জামান মুকুট ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আখতারুজ্জামান মুকুট ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আলীম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. লোকমান হাকিম, প্রফেসর ড. গফুর গাজী, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, প্রফেসর ড. নাছির উদ্দিন মিজি, ব্যাংকার আব্দুল হাই প্রমুখ।