হাজার কোটি টাকার তহবিল আসছে তরুণ উদ্যোক্তাদের জন্য : মাসরুর আরেফিন

Total Views : 9
Zoom In Zoom Out Read Later Print

ততহবিলের অর্থ সঠিক ব্যবহারসহ উদ্যোক্তা বাছাইয়ে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা নির্ধারণে বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার (১১ আগস্ট) ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকে এই ঋণ তহবিলের কাঠামো, নীতি, সুবিধাভোগী, উপজেলাভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণসহ ঋণ বিতরণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়। বিকেলে অনুষ্ঠিত বৈঠক শেষে এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, উদ্যোক্তাদের মধ্যে যাদের বয়স ২৫-২৭, এদের মধ্যে ব্যাংকগুলো রিফাইনান্স নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে খুব কম ৪-৬ শতাংশ হারে লোন দেব আমরা। প্রায় ১০ লাখ টাকার করে তারা যেন তাদের ব্যবসা করতে পারে। সারা দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের একটি তহবিল আসছে। রুণ উদ্যোক্তা তৈরিতে এবার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ‘উদ্যোগ’ নামে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

জামানতবিহীন ঋণের সুদের হার ৪ থেকে ৬ শতাংশ সুদহারে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয় জানিয়ে মাসরুর আরেফিন বলেন, উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করাটাই যৌক্তিক কাজ হবে। সারা দেশে ৫০০ উদ্যোক্তা তৈরি হলেও অনেক। এটা নতুন ব্যবসায়ী হতে হবে, নাকি চলমান ব্যবসা এক বছর হতে হবে এসব জিনিসগুলো এখনও ঠিক হবে। 

মাসরুর আরেফিন বলেন, উপজেলা ধরে ধরে আমরা যাব। ওই লোনের পারফরমেন্স ভালো হলে, রিপেমেন্ট ভালো হলে তাদের জন্য আবার আমাদের গ্র্যান্টও থাকবে। ঋণের পাশাপাশি সমপরিমাণ অর্থ ব্যাংকের সিএসআর তহবিল থেকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের শুধু ঋণই না, গ্রান্টও দেওয়া হবে। ১০ লাখ টাকা ঋণ আর ১০ লাখ টাকা গ্র্যান্ট দিলে তিনি তো ২০ লাখ টাকা পাবেন। গ্র্যান্ট সিএসআর থেকে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। 

উদ্যোক্তা নির্বাচন প্রসঙ্গে মাসরুর আরেফিন বলেন, সঠিক ব্যক্তির কাছে তহবিল যেন যায়, যাতে কোনো তদবির না লাগে। সারাদেশের উপজেলাগুলো ব্যাংকগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একেকটি উপজেলার তরুণ উদ্যোক্তা নির্বাচন করবে নির্ধারিত ব্যাংক। নতুন এ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

See More

Latest Photos