৭০ বছরপূর্তি উদযাপন কবি মোহন রায়হানের

Total Views : 31
Zoom In Zoom Out Read Later Print

‎জীবন ও কর্মের মূল্যায়ন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, নৃত্যনাট্য, গান ও আবৃত্তির মধ্য দিয়ে কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই আয়োজন করে ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’।

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক, লেখক ও গবেষক ড. সলিমুল্লাহ খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, কবি মতিন বৈরাগী, সাংবাদিক আবু সাইদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

‎আয়োজনের উদ্বোধনক্ষণে নূরুল ইসলাম মণি বলেন, ‘আমি কবি মোহন রায়হানের দীর্ঘায়ু কামনা করি। তার মতো কবি এ দেশের জন্য প্রয়োজন। তিনি আরও কবিতা লিখুন এবং দেশের সাহিত্যাঙ্গনে অবদান রাখুন—এই কামনা করি।’

‎লেখক ও গবেষক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘মোহন রায়হানের জীবন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর সৃজন ও সংগ্রামের মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তার জীবনাদর্শ ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’

‎বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘কবিরা না থাকলে এই পৃথিবী বাসযোগ্য হতো না। কবি মোহন রায়হান আমাদের সমাজ বিনির্মাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।’

‎একঝাঁক তরুণ সংগীতশিল্পীর উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর কবি মোহন রায়হানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’ প্রদর্শিত হয়। এ সময় সংবর্ধনা গ্রন্থ ও ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

‎আলোচনা শেষে নৃত্যনাট্য, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। 

See More

Latest Photos