কেন্দ্রীয় ব্যাংক একীভূত পাঁচ ব্যাংকে ৫ হাজার কোটি টাকা দিল

Total Views : 3
Zoom In Zoom Out Read Later Print

একীভূত পাঁচ ব্যাংক থেকে অর্থ ফেরত নেওয়ার জন্য ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের দাবির পরিমাণ ৩ হাজার ৯২৫ কোটি টাকা। পাঁচ ব্যাংকের গ্রাহকদের অর্থ পরিশোধের জন্য রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা দেওয়া হয়।

আবেদনকারীদের আগামীকাল সোমবার থেকে টাকা দেওয়ার কথা রয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়। পাঁচ ব্যাংক হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

See More

Latest Photos