স্থায়ী সঙ্গীর অভাব বোধ করছেন সৃজিত, মিথিলার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে

Total Views : 6
Zoom In Zoom Out Read Later Print

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন খোদ পরিচালক নিজেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য তাঁদের সম্পর্কের টানাপোড়েন ও সম্ভাব্য বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করে তুলেছে।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের পুরোনো সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বর্তমান যোগাযোগ এবং ব্যক্তিগত একাকিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন সৃজিত। সেখানে জীবনের এই পর্যায়ে এসে স্থায়ী কোনো সঙ্গীর অভাব অনুভব করার কথা জানান তিনি। যদিও তিনি সরাসরি মিথিলার নাম উচ্চারণ করেননি, তবে তাঁর এই মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং ভক্তদের মাঝে প্রশ্ন তোলে।

২০১৯ সালের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৃজিত ও মিথিলা। বিয়ের পর থেকেই কর্মব্যস্ততার কারণে তাঁদের আলাদা শহরে বসবাস এবং বিভিন্ন সময় দূরত্ব বজায় রাখার বিষয়টি গণমাধ্যমের নজর কেড়েছে। এর আগেও একাধিকবার তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছিল। নতুন এই মন্তব্য সেই পুরোনো গুঞ্জনকেই যেন আবারও নতুন করে উসকে দিল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৃজিত বা মিথিলা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

সাক্ষাৎকারের অন্য একটি অংশে সৃজিত তাঁর অতীতের প্রেম ও সম্পর্কগুলো নিয়ে বেশ সাবলীলভাবে কথা বলেন। তিনি জানান, অতীতে প্রেম ভেঙে গেলেও স্বস্তিকা মুখার্জি এবং ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেক প্রেমিকাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও যোগাযোগ এখনও বজায় রয়েছে।

অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে সৃজিত বলেন, একসময়ে সুস্মিতা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে সব সম্পর্কের নির্দিষ্ট কোনো নাম বা লেবেল থাকতে হয় না বলে মন্তব্য করেন তিনি। সময়ের পরিক্রমায় তাদের সেই ঘনিষ্ঠতা কমে এলেও তারা একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবেই আছেন। জীবনকে একটি যাত্রার সঙ্গে তুলনা করে সৃজিত রূপক অর্থে বলেন, এই ট্রেন যাত্রায় অনেকেই কিছুদূর গিয়ে নেমে যান, ঠিক যেমন সুস্মিতাও নেমে গেছেন এবং হয়তো অন্য কোনো গন্তব্যের ট্রেনে চড়েছেন।

See More

Latest Photos