বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে (বিআইএফপিসিএল) কয়লা আমদানি কেন্দ্র করে গুরুতর অনিয়ম, জালিয়াতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিগত সরকারের আমলে আর্থিক খাতের অন্যতম আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী ‘এস আলম গ্রুপ’-এর ছায়া কোম্পানিগুলোকে রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের কাজ দেওয়ার চক্রান্ত চলছে বলে খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ উঠেছে, এস আলম গ্রুপের সিঙ্গাপুরভিত্তিক ছায়া প্রতিষ্ঠান ‘লিয়ানেক্স’ এবং তাদের বাণিজ্যিক অংশীদার ‘মোহিত মিনারেলস’ ও ‘লোশে শিপিং’ ভুয়া ও জাল কাগজপত্র জমা দিয়ে রামপালের দরপত্রে অংশ নিয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির সিপিও জাহিদুর রহমানের সঙ্গে যোগসাজশ করে এসব নথি গোপন রেখে কাজ হাসিলের চেষ্টা করছে চক্রটি। উল্লেখ্য, এই কোম্পানিগুলোই চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত এস আলমের 'এসএস পাওয়ার' প্ল্যান্টে কয়লা সরবরাহ করে থাকে। খাত সংশ্লিষ্ট ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন যখন ব্যাহত হচ্ছে, তখন অল্টারনেটিভ হিসেবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে কয়লা আমদানির জন্য সব প্রতিষ্ঠানকে সমান ও নিরপেক্ষভাবে মূল্যায়ণ করা হয়নি। পর্যাপ্ত লজিস্টিক সক্ষমতা, প্রমাণিত অভিজ্ঞতা ও যাচাইকৃত মাইন সম্পর্কিত নথি না থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু কোম্পানিকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। মাইন এমওইউ ও নথিপত্র নিয়ে সংশয়: দরপত্রে অংশগ্রহণের জন্য জমা দেওয়া 'মাইন এমওইউ' (MOU) ও ইন্দোনেশিয়ার কয়লা খনিগুলোর কাগজপত্রের সত্যতা বিআইএফপিসিএল সরাসরি খনি কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করেছে কি না, তা নিয়ে তীব্র প্রশ্ন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, নির্ধারিত মানের কয়লা দিতে সক্ষম ইন্দোনেশিয়ান খনিগুলোর সঙ্গে কর্তৃপক্ষ সরাসরি কোনো যোগাযোগ বা ই-মেইল ভেরিফিকেশন করেনি। ফলে জমা পড়া কাগজের আসল-নকল এবং যোগানের বাস্তব সক্ষমতা অনিশ্চিত থেকে যাচ্ছে। যা বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা:
রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার পায়তারা