শিল্পপ্রতিষ্ঠানে সোলার সিস্টেম বাস্তবায়নে সোলার লিটের উদ্যোগ।

Total Views : 41
Zoom In Zoom Out Read Later Print

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোলার প্রযুক্তি প্রতিষ্ঠান সোলার লিট বাংলাদেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সোলার সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বিশ্বখ্যাত চায়না সোলার ইন্ডাস্ট্রির Q Sun-এর প্রযুক্তি অংশীদার হিসেবে সোলার লিট এ কার্যক্রম পরিচালনা করছে। ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর আইইবি-ইআরসি প্রাঙ্গণে সোলার লিটের প্রধান উপদেষ্টা (মিডিয়া) মো. নিয়ামত আলীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বাংলাদেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সোলার সিস্টেম বাস্তবায়নসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন সোলার লিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম হাসান আলী। এ সময় সংশ্লিষ্টরা বাংলাদেশের শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সৌরবিদ্যুতের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সোলার লিট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক সোলার প্রযুক্তি বাস্তবায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় অবদান রাখাই তাদের অন্যতম লক্ষ্য।

See More

Latest Photos