বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয় রোবট অলিম্পিয়াডে

Total Views : 23
Zoom In Zoom Out Read Later Print

রতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। একই প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে বাংলাদেশের টিম অডিসি এক্স সপ্তম স্থান অর্জন করেছে

২৫ থেকে ২৭ সেপ্টেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ২৫টি দেশের ১৪৯টি দল অংশ নেয়। বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে মোট চারটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জজয়ী টিম ব্লুপ্রিন্টের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে সপ্তম স্থান অর্জনকারী টিম অডিসি এক্সের সদস্য আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক।

এ ছাড়া ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে অংশ নেয় টিম নেবুকোডার্স এবং রোবোমিশন সিনিয়র ক্যাটাগরিতে অংশ নেয় টিম রোবোম্যানিয়া।

ব্রোঞ্জজয়ী দলের সদস্য আজমাইন শেখ রুবায়েদ বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন তাদের জন্য আনন্দের। বিভিন্ন দেশের দক্ষ দলগুলোর সঙ্গে কাজ ও প্রতিযোগিতার সুযোগ পাওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে শেখার এবং নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ হয়েছে। এই অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে।

আন্তর্জাতিক বিচারক রেদওয়ান ফেরদৌস বলেন, এবারের যাত্রা বাংলাদেশের জন্য সহজ ছিল না। নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশি দলগুলো মেধা, দক্ষতা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তৃতীয় স্থান অর্জন তাদের পারফরম্যান্সের স্বীকৃতি।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) নির্বাহী সদস্য ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের ন্যাশনাল অর্গানাইজার প্রমি নাহিদ দলনেতা হিসেবে এবং নাসির খান সৈকত কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া দলের সঙ্গে একজন মেন্টরসহ আরও দুইজন সহযোগী ছিলেন। নির্বাচিত ৯ জন প্রতিযোগীসহ বাংলাদেশ দলের মোট সদস্য ছিলেন ১৩ জন।

দলনেতা প্রমি নাহিদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে শুধু রোবট তৈরি করলেই হয় না; সমস্যা বিশ্লেষণ, সময় ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও দলগত সমন্বয়ও সমান গুরুত্বপূর্ণ। প্রতিকূলতা সামলে বাংলাদেশের দলগুলো নিজেদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরেছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ

See More

Latest Photos