রাহুল-বিজয়ের বৈঠন ঘিরে কৌতূহল, জোটের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন

Total Views : 33
Zoom In Zoom Out Read Later Print

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (১০ অক্টোবর) চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তাঁদের এ সাক্ষাৎ হয়। বৈঠকের পর দুজনকে একসঙ্গে কফি পান করতেও দেখা যায়। এ সাক্ষাৎ ঘিরে ভারতের রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয়ের আতিথেয়তার প্রশংসা করেন। তিনি জানান, চেন্নাইয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে সময় কাটাতে ভালো লেগেছে। শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘ছাত্রন কি গুঞ্জ’ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে তাঁরা একসঙ্গে কফি পান করেন। আতিথেয়তার জন্য বিজয়কে ধন্যবাদও জানান রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে। তবে বৈঠকে কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে সম্পর্কে দুই নেতার পক্ষ থেকে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে, ভারতে ভোটার তালিকা ও নির্বাচনপ্রক্রিয়া নিয়ে বিরোধীদের প্রতিবাদসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে উত্তেজনা চলার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফলে রাহুল ও বিজয়ের সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের নেতৃত্বাধীন দল এবং কংগ্রেসের সম্পর্কের প্রেক্ষাপটেও বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তবে শুধু এ সাক্ষাতের ভিত্তিতে নতুন কোনো রাজনৈতিক সমঝোতা বা জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

দুই নেতার পক্ষ থেকে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে এর রাজনৈতিক তাৎপর্য আরও স্পষ্ট হতে পারে।

See More

Latest Photos