ইউক্রেন সংঘাতের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর দিকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ অক্টোবর) হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। ওহাইওর উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেন, জেলেনস্কির উচিত এ বিষয়ে কথা বলার পরিবর্তে একটি চুক্তিতে পৌঁছানোর দিকে মনোযোগ দেওয়া।
জেলেনস্কির ইউক্রেন চুক্তিতে মনোযোগ দেওয়া উচিত: ট্রাম্প
মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ডিজেলসংক্রান্ত চুক্তি নিয়ে নিজ দলের কয়েকজন রিপাবলিকান নেতার সমালোচনার জবাবেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চুক্তিটি বিশ্বের বাকি দেশগুলোর জন্য এবং জ্বালানির বাজারে এর বড় প্রভাব পড়বে।
ইউক্রেন সংঘাতের অবসানে চুক্তিতে পৌঁছানোর ওপর জোর দিয়ে ট্রাম্প বলেন, জেলেনস্কির এখন সমঝোতার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া উচিত। তথ্যসূত্র: তাস