আবুল কালাম আজাদ: আসন্ন ৩১ শে অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষ্যে যশোরের কেশবপুরে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুরে ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কেশবপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্তরের ও সকল ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের কেশবপুর উপজেলা আমীর মোঃ মোক্তার আলী এম পির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর, অধ্যাপক গোলাম রসুল এমপি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জননেতা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আরশাদুল আলম,উপজেলা নায়েবে আমির সাইদুর রহমান সাইদ, সেক্রেটারি রফিকুল ইসলাম সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পাইনা তো পেশাজীবী সভাপতি, এডভোকেট অজিউর রহমান সহ কর্মপরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারি বৃন্দ।
সভায় বক্তারা আগামী ৩১ শেই অক্টোবরের লংমার্চ কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। এর পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে ৭ দফা দাবির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন।
২. জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিতকরণ।
৩. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের চলমান সংকট নিরসন।
৪. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার নিয়ন্ত্রণ।
৫. সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন।
৬. রাষ্ট্রীয় সংস্কার কাজে সব ধরনের দলীয়করণ বন্ধ করা।
৭. সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি চিরতরে নির্মূল করা।
সভায় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।