calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / আলমডাঙ্গায় মারধরের অভিযোগ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আলমডাঙ্গায় মারধরের অভিযোগ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে

আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেনকে পেটানোর অভিযোগ উঠেছে একই কার্যালয়ের উচ্চমান সহকারী (হিসাবরক্ষক) মনিরুজ্জামানের বিরুদ্ধে। রোববার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ জুলাই ২০২৩ • সকাল ১০:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬ বার পঠিত

মারধরে আহত নাজমুল হোসেনকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) ভর্তি করেন তাঁর সহকর্মীরা।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, রোববার বিকেল ৬টার পরে নাজমুল হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি কিল–ঘুষিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ঘটনা জানতে চাইলে ভুক্তভোগী নাজমুল হোসেন বলেন, ‘ডিজি বরাবর চিঠিতে মনিরুজ্জামান একাধিক ভুল করলে সংশোধন করতে বলা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কিলঘুষি মারতে থাকেন।’

অভিযুক্ত উচ্চমান সহকারী মনিরুজ্জামান বলেন, একটি চিঠি ইস্যু করা নিয়ে নাজমুল হোসেনের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের উপস্থিতিতে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলে উচ্চমান সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ  বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, বিষয়টি জেনেছেন তিনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

tag ট্যাগ: #1111