calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ডেঙ্গু নিয়ন্ত্রণহীন সমন্বয়হীনতায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ডেঙ্গু নিয়ন্ত্রণহীন সমন্বয়হীনতায়

ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পরিবেশ ও সামাজিক অভিঘাতের পরিপ্রেক্ষিতে ডেঙ্গুর প্রসার’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানায়...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ৭ আগস্ট ২০২৩ • দুপুর ০২:২৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৯ বার পঠিত

সভায় বাপার সহসভাপতি ইকবাল হাবিব বলেন, জলবায়ু পরিবর্তন এবং নেতিবাচক পরিবেশের প্রভাবে ডেঙ্গুর এই বিস্তার। সরকারি কর্মকর্তারা রোগটির ভয়াবহতা বুঝতে পারছেন না। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত কোনো কর্মপরিকল্পনা নেই। শহরের বর্জ্য ব্যবস্থাপনাও সঠিকভাবে হয় না।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ঢাকায় কোনো জনস্বাস্থ্য কাঠামো নেই। ফলে মেডিকেল কলেজ হাসপাতালেই সব হচ্ছে। এজন্য স্বাস্থ্যসেবায় হিমশিম খেতে হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা রাখতে হবে এবং প্রয়োজনে তা বিনামূল্যে করে দিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মশা নিধন কার্যক্রম দীর্ঘমেয়াদি করতে হবে।

ডা. মুশতাক বলেন, রেলওয়ে হাসপাতালকে কাজে লাগানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যয় বাড়াতে হবে। এতদিনে একটি নিয়ন্ত্রণ কক্ষও চালু করা যায়নি, যা করোনার সময়ে ছিল। স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে দ্বন্দ্ব ও সমন্বয়হীনতা মিটিয়ে ফেলতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেনিন চৌধুরী বলেন, সরকার ডেঙ্গু রোগীর যে তথ্য দিচ্ছে, তা ১২ ভাগের ১ ভাগ। ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা যে উদ্যোগ নিয়েছে, তেমন একটি পদক্ষেপও আমরা নিইনি। দেশে ডেঙ্গু বিবর্তনের কোনো গবেষণা সরকারের পক্ষ থেকে হয়নি।

আগস্ট, সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন কীটতত্ত্ববিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার।
সভায় বক্তব্য দেন বাপার সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার ও ডক্টরস ফর হেলথ এনভায়রনমেন্টের সভাপতি এম আবু সাঈদ। সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির।

tag ট্যাগ: #1111