calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / তথ্য ও প্রযুক্তি / গুগলে হারানো ফোন খোঁজার সুবিধা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

গুগলে হারানো ফোন খোঁজার সুবিধা

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের ফাইন্ড মাই ডিভাইস উন্মোচন হতে আরও সময় লাগতে পারে। গুগল নিশ্চিত করেছে যে, ফাইন্ড মাই ডিভাইস ফিচারের আপগ্রেড সংস্করণের রোলআউট শুরু করতে কিছুটা সময় লাগতে পারে। সংশোধিত এ সংস্করণটির মাধ্যমে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট ২০২৩ • সকাল ১১:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭২ বার পঠিত

বিলম্বের কারণ হিসাবে মনে করা হচ্ছে অ্যাপল এখনো আইওএস-এ প্রাইভেসি ফিচার আনতে পারেনি, এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ ফিচার চালু করতে সময় লাগছে।

গুগল তার ব্লগ পোস্টে জানিয়েছে যে, ‘এ সময় আমরা ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের রোলআউট হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না অ্যাপল আইওএসের জন্য সুরক্ষা প্রয়োগ করছে।’

চলতি বছরের শুরুর দিকে গুগল আই/ওতে গুগল ঘোষণা করেছিল যে, এটি ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে লাখ লাখ ডিভাইস নিয়ে আসছে এবং এটিকে অ্যাপলের প্ল্যাটফরম দ্বারা সমর্থিত ডিভাইসগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলছে। কিন্তু, এ সিস্টেম সামগ্রিক প্রাইভেসিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। যার জন্য উভয় সংস্থাই নতুন সিকিউরিটি নীতি এবং প্রযুক্তি মেনে চলছে, যা অ্যাপল এখনো আইওএস এর জন্য প্রয়োগ করতে পারেনি। এই ফিচারের সম্পূর্ণ রোলআউট কবে হতে পারে, সেই বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। গুগল বছরের শেষের দিকে একটি টাইমলাইন সম্পর্কে কথা বলেছে, তবে এটি নিয়ে আসতে অ্যাপলের সমর্থন প্রয়োজন। তাই আপাতত উভয় কোম্পানির আপডেটের উপরে নজর রাখা ছাড়া উপায় নেই, যাতে ইউনিফাইড ট্র্যাকার অ্যালার্ট চালু হলেই সঙ্গে সঙ্গে সেই বিষয়ে জানা যায়।

tag ট্যাগ: #1111