calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / ঢাকা ডুবে যাবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাকা ডুবে যাবে

সামান্য বৃষ্টিতেই ডুবছে ঢাকা। রাজধানীর আশপাশের নদী-নালা-বিলসহ যত বড় বড় প্রাকৃতিক পানির উৎস ছিল তা ভরাট ও অবৈধ দখল হচ্ছে। সেসব স্থানে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে আবাসিক ও বাণিজ্যিক ভবন। এর ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের জায়গা...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট ২০২৩ • রাত ১২:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

প্রখ্যাত পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত ইনকিলাবকে বলেন, ঢাকার ৪টি নদী ও ৪৭টি খাল এ মহানগরীর পানি নিষ্কাশনে বিশেষ ভূমিকা রাখত। কিন্তু এসব নদী খাল ভারাট করে অবৈধ দখল হচ্ছে। রাজধানীর অনেক খাল এখন অস্তিত্বহীন। এছাড়া প্রাকৃতিক পানির যেসব উৎস ছিল তুরাগের পাড়ে, যেমন আশুলিয়ায় ছোট বড় বিল, ভরাট করে হাউজিং কম্পানিগুলো বিল্ডিং করছে। এদিকে বালু নদীর আশপাশে রামপুরার পূর্ব থেকে সেই রূপগঞ্জ পর্যন্ত সব ডোবা বিল ভরাট হয়ে গেছে। এর ফলে বৃষ্টি হলে ঢাকার পানি সহজে নামতে পারছে না। কোথায় যাবে পানি, যাওয়ার তো জায়গা নেই। বুড়িগঙ্গা শীতলক্ষ্যাও মৃতপ্রায়। তারপরও এসব নদী হয়ে কিছু পানি আড়িয়াল বিলে গিলে জায়গা নিত। এখন যদি সেই আড়িয়াল বিলও ভরাট হয়ে যায় তাহলে একটু বৃষ্টিতেই ঢাকা ডুবে যাবে। আড়িয়াল বিল ভরাট ও দখল বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট। এ নির্দেশনা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়। তা না হলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হবে।

সামান্য বৃষ্টিতে রাজধানীর অলিগলি পানির নিচে তলিয়ে যাচ্ছে। পানিবদ্ধতায় নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। অথচ প্রতি বছরই পানিবদ্ধতা নিরসনে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয় সরকার। বছর বছর অর্থ বরাদ্দের পরিমাণও বাড়ে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ক্ষেত্রবিশেষে ভোগান্তির পরিমাণ আরো বাড়ে। সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা গত ১২ বছরে তিন হাজার কোটি টাকা ব্যয় করলেও এ টাকা পানিতেই গেছে কাজের কাজ কিছুই হয়নি।

tag ট্যাগ: #1111