calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / কুষ্টিয়ায় ডেঙ্গুতে শিশু ও নারীর মৃত্যু ২৪ ঘণ্টার ব্যবধানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

কুষ্টিয়ায় ডেঙ্গুতে শিশু ও নারীর মৃত্যু ২৪ ঘণ্টার ব্যবধানে

কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তানহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে বর্ষা নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৯:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিযূস কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ওই শিশুকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়ায় যাওয়ার পথে সকাল ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়। শুক্রবার সকাল পর্যন্ত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন ডেঙ্গু আক্রান্তরোগী চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়। তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায়। এর আগে গত ২৯ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আছিয়া খাতুন (২৫) নামে আরেক নারীর মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার উদ্বেগ প্রকাশ করে বলেন, কুষ্টিয়া জেলায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তরোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি ছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে ভর্তি হয়েছেন আরো ১২ জন।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে প্রতিদিন গড়ে অন্তত ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ডেঙ্গু আক্রান্তরোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

tag ট্যাগ: #1111