calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / বড় রাজাকার ছিলেন জাফরউল্লাহ সাহেব : নিক্সন চৌধুরী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বড় রাজাকার ছিলেন জাফরউল্লাহ সাহেব : নিক্সন চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে বড় রাজাকার বলেছেন ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ • সকাল ০৯:৩৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

তিনি বলেন, জাফরউল্লাহ সাহেব; আপনি পাকিস্তানের সেনাবাহিনীদের খাদ্য সাপ্লাই দিয়েছেন, আপনার সেই খাদ্য খেয়ে পাকিস্তানিরা আমার মা বোনদের ইজ্জত নিয়েছে। আপনি তো বড় রাজাকার ছিলেন।

সোমবার বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার উচ্চ বিদ্যালয়ের মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নিক্সন বলেন, জাফরউল্লাহ সাহেব আপনি নৌকা নৌকা করেন, নৌকা কি শেখ হাসিনা আপনাকে দিয়েছে। আপনাকে এখনও নৌকা দেয় নাই, ইনশাআল্লাহ এবার নৌকা আমরা পাব। 

তিনি বলেন, আপনি ওপরের নির্দেশে করোনার সময় ঘর থেকে বের হন নাই, করোনাকালীন সময়ে জীবনের মায়া ত্যাগ করে আমি প্রতিটা মুহূর্ত আপনাদের পাশে ছিলাম। আমি আমার স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন মানুষের পাশে ছিলাম। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছি, আপনি ভয়ে ঘর থেকে বের হন নাই, আর আপনি বড় বড় কথা বলেন। স্কুল কলেজ মাদ্রাসাসহ রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট অনেক উন্নয়ন করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই।

নিক্সন আরও বলেন, কাজী সাহেব আপনি বিগত দিনে অনেক ধমক-ভয় দেখাইছেন, আর না। এবার যদি কিছু বলেন ভাঙ্গায় আপনাকে এক মিনিটও দাঁড়াইতে দিব না।

জনসভায় আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত হয়ে বক্তব্য রাখেন  ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান লিটু, ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. ইছাহাক মোল্লা প্রমুখ।