calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সম্পাদকীয় / গ্রামে লোডশেডিং বৃদ্ধি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

গ্রামে লোডশেডিং বৃদ্ধি

গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। সন্ধ্যা পার হলেই অন্ধকারে ডুবছে গ্রাম। একদিকে প্রচণ্ড গরম, অপরদিকে এডিস মশার উৎপাত। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে ফ্যান ঘুরছে না; কিন্তু মশার কারণে অসহ্য গরমে থাকতে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর ২০২৩ • দুপুর ০২:১৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চয়ই উৎপাদন ও চাহিদার মধ্যে বড় ধরনের কোনো ঘাপলা আছে। তা না হলে সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো চক্র বিদ্যুৎ বিতরণ নিয়ে কারসাজি কিংবা ষড়যন্ত্র করছে। এর খেসারত দিতে হচ্ছে গ্রামের নিরীহ মানুষকে। বাস্তবতা যাই হোক, সংশ্লিষ্টদের কাছে নিশ্চয়ই এর সদুত্তর রয়েছে।

আমরা মনে করি, এ লুকোচুরির দ্রুত অবসান হওয়া দরকার। কারণ কৃষিকাজে সেচের জন্য তো বটেই, নানা অর্থনৈতিক কর্মকাণ্ডে গ্রামীণ জীবনও এখন বিদ্যুতের ওপর নির্ভরশীল। দিনের অর্ধেকেরও বেশি সময় যদি গ্রামের মানুষকে অন্ধকারে ডুবে থাকতে হয়, তাহলে দেশের অগ্রযাত্রার যে কথা বলা হয়ে থাকে, তা স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে।

উৎপাদনের ধারা অব্যাহত রাখতে সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। মূল্যবৃদ্ধির বিনিময়ে জনগণ যেটা চায়, সেটা হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। কাজেই গ্রামাঞ্চলে যে হারে লোডশেডিং হচ্ছে, এর দ্রুত অবসান হওয়া দরকার। সরকার বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

tag ট্যাগ: #111