calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / জাতীয় / উন্নয়ন সম্ভাবনায় প্রস্তুতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

উন্নয়ন সম্ভাবনায় প্রস্তুতি

রাজধানী ঢাকার মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কিংবা পদ্মা সেতুতে সড়কের সাথেই রেললাইনÑ উন্নয়নের ‘শেষ বিস্ময়’ নয়! দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে, উত্তরের মীরসরাই থেকে মধ্যভাগে পতেঙ্গা-আনোয়ারা হয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ • রাত ১২:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৩৯ বার পঠিত

কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকারণের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। সেখানে তৈরি হচ্ছে সমুদ্রবক্ষে সম্প্রসারিত দেশের দীর্ঘতম রানওয়ে। দেশি-বিদেশি পর্যটক, বিমানযাত্রীরা বঙ্গোপসাগরের বুকের সমানতরালে রানওয়েতে অবতরণের রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন পৃথিবীর অনেক দেশের মতোই। কক্সবাজারের মহেশখালী দ্বীপে নির্মিত হয়েছে চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় সমুদ্র থেকে পাইপ লাইনে জ¦ালানি তেলের সরবরাহ ও মজুদের আধুনিক সিঙ্গেল পয়েন্ট (এসপিএম) ডাবল মুরিং প্রকল্প।

কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে নির্মিত এবং বাস্তবায়নাধীন মেগাপ্রকল্প বঙ্গবন্ধু টানেল, মহেশখালীর এসপিএম প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়ন ও আধুনিকায়ন, দোহাজারী-কক্সবাজার রেলপথ মেগাপ্রকল্প নির্মাণসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত, শিল্প-কারখানা, জ¦ালানি খাতের প্রকল্পসমূহে সম্পৃক্ত থেকে নিরবচ্ছিন্ন কর্মনিষ্ঠা ও সফলতার স্বাক্ষর রাখছেন চীনা বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, কর্মীরা।

তাছাড়া দক্ষিণ চট্টগ্রামের সংযোগস্থল আনোয়ারায় চীনা একক বিশেষায়িত শিল্পাঞ্চল নির্মাণাধীন রয়েছে। মীরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগরে চীনের বিনিয়োগে শিল্প-কারখানা স্থাপনের কাজ চলমান। চট্টগ্রাম থেকে দোহাজারী-কক্সবাজার, অদূর ভবিষ্যতে ঘুনধুম হয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে চীনের কুনমিন পর্যন্ত সরাসরি রেলপথে আন্তঃদেশীয় যোগাযোগের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যা এ অঞ্চল দিয়ে সড়ক মহাসড়ক, আকাশ ও নৌপথেও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যের দুয়ার উন্মুক্ত হতে চলেছে।

এর মধ্য দিয়ে চীন অভিমুখী প্রায় তিন হাজার বছরের ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্বের ধারক-বাহক ‘সিল্ক রোড’ বা ‘রেশমী পথ’ পুনরুজ্জীবনের সুযোগ-সম্ভাবনা পরিস্ফুট হয়ে উঠেছে এমনটি আশাবাদী অর্থনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী মহল। তবে সেই সঙ্গে অবকাঠামো উন্নয়নের সুযোগ ও সম্ভাবনাসমূহকে কাজে লাগানোর লক্ষ্যে আমরা কতদূর তৈরি কিংবা আদ্যৌ তৈরি কিনা এ নিয়ে তাদের প্রশ্ন ও সংশয় রয়ে গেছে। তারা অভিমত দিয়েছেন সড়ক মহাসড়ক, টানেল, রেলপথ, বিমানবন্দর, গভীর সমুদ্র বন্দরসহ অবকাঠামো উন্নয়নের মহাসুযোগ সময়োচিত ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে সদ্ব্যবহার করলে দেশ-জাতি অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। সমৃদ্ধ হবে। বাড়বে কর্মসংস্থান। অথচ চট্টগ্রাম অঞ্চলে সম্ভাবনাময় এসব উন্নয়ন কর্মযজ্ঞ সত্ত্বেও, সেখান থেকে লাভবান হওয়ার জন্য অপরিহার্য প্রস্তুতিতে এখনও অনেক পিছিয়ে আছি। যার সুযোগ গ্রহণ করবে প্রতিবেশী বা আঞ্চলিক অন্যান্য দেশ।

tag ট্যাগ: #111